দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রজ্ঞাপন জারি

১৪ জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দেশের ১৪ জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া জেলাগুলো হলো- কিশোরগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, নোয়াখালী, সাতক্ষীরা, হবিগঞ্জ, দিনাজপুর, বাগেরহাট, শরীয়তপুর ও সুনামগঞ্জ। ১৪ জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরো পড়ুন , ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আসা পোস্টাল ব্যালট গণনায় নেবে ইসি

উপসচিব নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ সেকশন ১০(৫) অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারায় তাদের নামের পাশে বর্ণিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী রবিবারের মধ্যে (২৫ জানুয়ারি) সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান ও রিপোর্ট করতে হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বিষয় : নিয়োগ ম্যাজিস্ট্রেট জনপ্রশাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রজ্ঞাপন জারি

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দেশের ১৪ জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া জেলাগুলো হলো- কিশোরগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, নোয়াখালী, সাতক্ষীরা, হবিগঞ্জ, দিনাজপুর, বাগেরহাট, শরীয়তপুর ও সুনামগঞ্জ। ১৪ জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরো পড়ুন , ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আসা পোস্টাল ব্যালট গণনায় নেবে ইসি

উপসচিব নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ সেকশন ১০(৫) অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারায় তাদের নামের পাশে বর্ণিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী রবিবারের মধ্যে (২৫ জানুয়ারি) সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান ও রিপোর্ট করতে হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত