ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা বুধবার বিকেল পাঁচটা থেকে পোস্টাল ভোট দিতে পারছেন।নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে,
কমিশনের ওয়েবসাইট বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার পর ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
আরো পড়ুন , নতুন বেতন কাঠামোর কোন গ্রেডে কত মূল বেতন
এ বিষয়ে বুধবার ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি বিকেল পাঁচটা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।
ইসির অপর এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কারও দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।
বিষয় : প্রবাসী ভোট বিডি পোস্টাল ব্যালট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন