দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

ভোটের নতুন ধাপ দুই দেশ থেকে ফিরল ৫,৬০০ পোস্টাল ব্যালট

৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত

ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত আসে। (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

আরো পড়ুন ,আজ শহীদ আসাদ দিবস

প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় নির্ধারিত সময়ে এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেগুলো ফেরত এসেছে।পোস্টাল ব্যালটে অনিয়মের আশঙ্কা নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯টি মার্কা ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে।

বিষয় : নির্বাচন ব্যালট নতুন ধাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভোটের নতুন ধাপ দুই দেশ থেকে ফিরল ৫,৬০০ পোস্টাল ব্যালট

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত আসে। (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

আরো পড়ুন ,আজ শহীদ আসাদ দিবস

প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় নির্ধারিত সময়ে এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেগুলো ফেরত এসেছে।পোস্টাল ব্যালটে অনিয়মের আশঙ্কা নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯টি মার্কা ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত