দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

সীমান্তে সংঘটিত গুলির ঘটনার তদন্তে মিয়ানমারের রাষ্ট্রদূত তলব

মিয়ানমারের রাষ্ট্রদূত তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তে মিয়ানমার দিক থেকে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে মঙ্গলবার দুপুরে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় গুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত পেরিয়ে চালানো ওই গুলিবর্ষণে ১২ বছর বয়সি এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী বলে উল্লেখ করে।

আরো পড়ুন , তিন বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ মমতাজের বিরুদ্ধে

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পূর্ণ দায় মিয়ানমারকে নিতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনোভাবেই এমন সীমান্তবর্তী গুলিবর্ষণ না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে— সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আহত শিশুটির প্রতি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিষয় : সীমান্ত টেকনাফ রাষ্ট্রদূত তলব তদন্তে গুলিবর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সীমান্তে সংঘটিত গুলির ঘটনার তদন্তে মিয়ানমারের রাষ্ট্রদূত তলব

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তে মিয়ানমার দিক থেকে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে মঙ্গলবার দুপুরে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় গুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত পেরিয়ে চালানো ওই গুলিবর্ষণে ১২ বছর বয়সি এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী বলে উল্লেখ করে।

আরো পড়ুন , তিন বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ মমতাজের বিরুদ্ধে

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পূর্ণ দায় মিয়ানমারকে নিতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনোভাবেই এমন সীমান্তবর্তী গুলিবর্ষণ না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে— সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আহত শিশুটির প্রতি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত