দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

এনআইডি সংশোধন ও বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

সালমান ও আনিসুলের বিরুদ্ধে কারফিউকালীন গণহত্যা মামলা শুনানি শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলা

জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি সদস্যরা বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।মামলাটি আজ ১১ নম্বর কার্যতালিকায় ছিল। প্রথমে সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

আরো পড়ুন , গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে দেশজুড়ে কর্মসূচি

 পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই আসামিকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। এর আগে, ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ দাবি করে চার্জ গঠন না করতে আবেদন করেন তিনি। একইসঙ্গে অব্যাহতি চান। তবে প্রসিকিউশনের পক্ষে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

বিষয় : শুনানি ক্ষমতাচ্যুত গণহত্যা মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সালমান ও আনিসুলের বিরুদ্ধে কারফিউকালীন গণহত্যা মামলা শুনানি শুরু

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি সদস্যরা বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।মামলাটি আজ ১১ নম্বর কার্যতালিকায় ছিল। প্রথমে সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

আরো পড়ুন , গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে দেশজুড়ে কর্মসূচি

 পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই আসামিকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। এর আগে, ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ দাবি করে চার্জ গঠন না করতে আবেদন করেন তিনি। একইসঙ্গে অব্যাহতি চান। তবে প্রসিকিউশনের পক্ষে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত