দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ভোটযাত্রার প্রস্তুতি মাত্র ৩৫ দিন বাকি

ভোটযাত্রার প্রস্তুতি মাত্র ৩৫ দিন বাকি
ত্রয়োদশ সংসদ নির্বাচন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে সাত দিনের জন্য। সে অনুযায়ী ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। এদিকে সংসদ নির্বাচনে মাঠে রয়েছেন ১ হাজার ৮৪২ জন বৈধ প্রার্থী। আর মনোনয়নপত্র ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যেতে ইসির কাছে আপিল করেছেন ২৯৫ জন প্রার্থী।এ আপিল চলবে আগামীকাল পর্যন্ত। আপিল নিষ্পত্তির কাজ চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

আরো পড়ুন , জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের শুনানি আজ

মূলত প্রার্থী চূড়ান্ত হওয়ার পরই জমবে নির্বাচনি লড়াই। ভোটের আর মাত্র ৩৫ দিন বাকি থাকলেও সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে রাজনৈতিক দলগুলো। আগাম প্রচার-প্রচারণার অভিযোগও করছেন অনেক প্রার্থী। তবে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করাও হচ্ছে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এখন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের কাজ চলছে।

আরো পড়ুন , নির্বাচনকালীন নিরাপত্তায় ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েনের দায়িত্ব

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে পৌনে ১৩ কোটি ভোটার রয়েছেন। সারা দেশে কেন্দ্র থাকছে ৪২ হাজার ৭৬৬টি; এর মধ্যে ভোটকক্ষ থাকছে ২ লাখ ৪৫ হাজার ১৯৫টি। এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন। প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু হয়েছে; পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশে ও প্রবাসে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন রয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন চিঠি পাঠিয়েছেন বলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন।

বিষয় : আইনশৃঙ্খলা ভোটযাত্রা ১২ ফেব্রুয়ারি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভোটযাত্রার প্রস্তুতি মাত্র ৩৫ দিন বাকি

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত