জানুয়ারি মাসজুড়েই ঢাকাসহ সারা দেশে শীতের প্রকোপ বজায় থাকবে। দেশের কয়েক জেলার ওপর বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তৃতি আরো বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা আরো কমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, দেশে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, তা আপাতত চলমান থাকবে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা সামান্য বাড়লেও সার্বিক পরিস্থিতি একই থাকবে। তবে সপ্তাহ খানেক পর নতুন করে কিছু এলাকায় তাপমাত্রা আবারও কমে যেতে পারে।
আরো পড়ুন , খালেদা জিয়ার গণতান্ত্রিক ও অর্থনৈতিক পথচলা স্মরণে দোয়া মাহফিল
এদিকে, আগামীকাল মঙ্গলবার দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।ওই দিন সন্ধ্যার পর থেকে দেশের আট বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের দেখা মিলতে না-ও পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।এদিন সকালে শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায়। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
বিষয় : তাপমাত্রা শীত শৈত্যপ্রবাহ শৈত্যপ্রবাহ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন