দৈনিক সংবাদ দিগন্ত

জকসুর ভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল

জকসুর ভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রবিবার বেলা ৩টায় আয়োজিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আগামীকাল মঙ্গলবার জকসু আয়োজনের বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন , মাধ্যমিক ও ইবতেদায়িতে ৭৮ শতাংশ বই বিতরণ শেষ

বিশ্ববিদ্যালয় ও সরকারের প্রতিনিধিসহ সকল সিন্ডিকেট সদস্য নির্বাচন আয়োজনে ইতিবাচক মতামত দিয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে বাহাদুর শাহ পার্কে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।’  ‎প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘নির্বাচন উপলক্ষ্যে ৫ জানুয়ারি ও ৬ জানুয়ারি সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের ছুটি না নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটের দিন শিক্ষক ও কর্মকর্তাদের ক্যাম্পাসে গাড়ি আনতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

বিষয় : ভোট নিশ্চিত জকসু আগামীকাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জকসুর ভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রবিবার বেলা ৩টায় আয়োজিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আগামীকাল মঙ্গলবার জকসু আয়োজনের বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন , মাধ্যমিক ও ইবতেদায়িতে ৭৮ শতাংশ বই বিতরণ শেষ

বিশ্ববিদ্যালয় ও সরকারের প্রতিনিধিসহ সকল সিন্ডিকেট সদস্য নির্বাচন আয়োজনে ইতিবাচক মতামত দিয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে বাহাদুর শাহ পার্কে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।’  ‎প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘নির্বাচন উপলক্ষ্যে ৫ জানুয়ারি ও ৬ জানুয়ারি সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের ছুটি না নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটের দিন শিক্ষক ও কর্মকর্তাদের ক্যাম্পাসে গাড়ি আনতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত