দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

২০২৬-এর শুরুতে ঢাকার প্রথম দিনে ঢাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

ঢাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

পৌষের মাঝামাঝি সময়ে এসে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে যে, আজ দিনের প্রথমার্ধে আকাশ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে। এর ফলে দিনের বেলা শীতের প্রকোপ গত কয়েক দিনের তুলনায় সামান্য কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুন , অনলাইনে রিটার্ন দাখিল করলেন ৩০ লাখের বেশি করদাতা

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা ঘন কুয়াশা সৃষ্টির প্রধান কারণ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আরো পড়ুন , স্মৃতি ও অভিজ্ঞতা পেরিয়ে ২০২৬-কে স্বাগত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।সারাদেশের আবহাওয়ার পরিস্থিতির ওপর দেওয়া এক বিশেষ বার্তায় অধিদপ্তর জানিয়েছে যে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।

বিষয় : তাপমাত্রা ঢাকা ১৩ ডিগ্রি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২০২৬-এর শুরুতে ঢাকার প্রথম দিনে ঢাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

পৌষের মাঝামাঝি সময়ে এসে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে যে, আজ দিনের প্রথমার্ধে আকাশ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে। এর ফলে দিনের বেলা শীতের প্রকোপ গত কয়েক দিনের তুলনায় সামান্য কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুন , অনলাইনে রিটার্ন দাখিল করলেন ৩০ লাখের বেশি করদাতা

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা ঘন কুয়াশা সৃষ্টির প্রধান কারণ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আরো পড়ুন , স্মৃতি ও অভিজ্ঞতা পেরিয়ে ২০২৬-কে স্বাগত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।সারাদেশের আবহাওয়ার পরিস্থিতির ওপর দেওয়া এক বিশেষ বার্তায় অধিদপ্তর জানিয়েছে যে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত