স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যা মামলার বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরো্ পড়ুন , সারদায় প্রশিক্ষণরত ৬ পুলিশ কর্মকর্তার চাকরি বরখাস্ত
এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে।সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানের তথ্য দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’ এর আওতায় ব্যাপক সাফল্য পাওয়া গেছে। গত ১৭ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে মোট ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন