দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

শীতের কুয়াশায় ঢাকার বাতাস আরও অস্বাস্থ্যকর

শীতের কুয়াশায়

পৌষের শুরুতেই প্রকৃতিতে জেঁকে বসেছে হাড় কাঁপানো তীব্র শীত। উত্তুরে হাওয়ার ঝাপটায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সূর্য। আর হিমেল বাতাসের দাপটে কাবু হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। বিশেষ করে উত্তরবঙ্গের জনপদগুলোতে জেঁকে বসা এই কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। রাজধানী ঢাকাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে।শুক্রবার দেশজুড়ে শীতের এই তীব্র রূপ দেখা গেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আরো পড়ুন , আবহাওয়া সতর্কতায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, শীতের তীব্রতা এবার সাধারণের চেয়ে কিছুটা বেশি অনুভূত হচ্ছে।তিনি বলেন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে, তবে শীতের অনুভূতি বাড়তে থাকে। আর এই পার্থক্য যদি ৫ ডিগ্রির নিচে নামে, তবে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, পঞ্চগড়, দিনাজপুর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। যদিও আজ রাত থেকে তাপমাত্রা সাময়িকভাবে সামান্য বাড়তে পারে, তবে আগামী ২৯ ডিসেম্বর থেকে আবারও নতুন উদ্যমে হানা দেবে শীতের দাপট। তখন দুই থেকে তিন দিন তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে।

বিষয় : কুয়াশা বাতাস তীব্রতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শীতের কুয়াশায় ঢাকার বাতাস আরও অস্বাস্থ্যকর

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

পৌষের শুরুতেই প্রকৃতিতে জেঁকে বসেছে হাড় কাঁপানো তীব্র শীত। উত্তুরে হাওয়ার ঝাপটায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সূর্য। আর হিমেল বাতাসের দাপটে কাবু হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। বিশেষ করে উত্তরবঙ্গের জনপদগুলোতে জেঁকে বসা এই কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। রাজধানী ঢাকাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে।শুক্রবার দেশজুড়ে শীতের এই তীব্র রূপ দেখা গেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আরো পড়ুন , আবহাওয়া সতর্কতায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, শীতের তীব্রতা এবার সাধারণের চেয়ে কিছুটা বেশি অনুভূত হচ্ছে।তিনি বলেন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে, তবে শীতের অনুভূতি বাড়তে থাকে। আর এই পার্থক্য যদি ৫ ডিগ্রির নিচে নামে, তবে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, পঞ্চগড়, দিনাজপুর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। যদিও আজ রাত থেকে তাপমাত্রা সাময়িকভাবে সামান্য বাড়তে পারে, তবে আগামী ২৯ ডিসেম্বর থেকে আবারও নতুন উদ্যমে হানা দেবে শীতের দাপট। তখন দুই থেকে তিন দিন তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত