বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শফিকুল আলম বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমানের দেশে আগমনে তা পূরণ হবে। তিনি দেশের সবচেয়ে বড় দলের নেতা, তার দেশে আসার প্রভাব হবে অত্যন্ত ইতিবাচক।
আরো পড়ুন , ৪৬তম বিসিএসের ভাইভা সূচি জানাল সরকারি কর্ম কমিশন
আগামী নির্বাচনের প্রেক্ষাপটে শফিকুল আলম বলেন, দেশ একটি গণতান্ত্রিক উত্তরণে (ডেমোক্র্যাটিক ট্রানজিশন) আছে। তারেক রহমানের দেশে আগমনের পর এই উত্তরণ আরও মসৃণভাবে সম্পন্ন হবে।দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল ৯টা ৫৬ মিনিটে। সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয় : প্রেস সচিব রাজনৈতিক ভূমিকা রাজনৈতিক

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন