দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

আজ রাষ্ট্রীয় শোক পালন দেশজুড়ে নীরবতা

আজ রাষ্ট্রীয় শোক পালন দেশজুড়ে নীরবতা
রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওসমান হাদির মৃত্যুর খবরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক  পালনের ঘোষণা দেন। গতকাল পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সংগঠন ও বিশেষ ব্যক্তিদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন , “সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা ছাড়া হামলা সম্ভব নয়”: নাহিদ ইসলাম

 স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অন্যায়, অবিচার ও দমনপীড়নের বিরুদ্ধে হাদির আপসহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস ছিল।’ ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।’ এ ছাড়া শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শোকবার্তায় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর।

আরো পড়ুন , ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলেছে মোদির বিজেপি

শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তাদের নির্মম হামলায় শরিফ ওসমান হাদি নিহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘হাদি ছিলেন সাহসী, অকুতোভয় দেশপ্রেমিক।  তাঁর বলিষ্ঠ কণ্ঠ বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল।’

বিষয় : মৃত্যু শোক শরিফ ওসমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ রাষ্ট্রীয় শোক পালন দেশজুড়ে নীরবতা

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত