দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে চরমোনাই পিরের শোক প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে এ সংক্রান্ত এক শোকবার্তা পাঠান তিনি।

এতে চরমোনাই পির বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তাঁর উচু মাকামের জন্য দোয়া করছি।

আরও পড়ুন: হাদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: মামুনুল হক

ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে  এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

বিষয় : শোক ওসমানহাদি চরমোনাইপির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ওসমান হাদির মৃত্যুতে চরমোনাই পিরের শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে এ সংক্রান্ত এক শোকবার্তা পাঠান তিনি।

এতে চরমোনাই পির বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তাঁর উচু মাকামের জন্য দোয়া করছি।

আরও পড়ুন: হাদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: মামুনুল হক

ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে  এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত