দৈনিক সংবাদ দিগন্ত

হাদির মৃত্যুতে খুবি ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে এ সংক্রান্ত এক শোকবার্তা পাঠিয়েছে সংগঠনটি।

শোকবার্তায় বলা হয়, জুলাই বিপ্লবের সম্মুখসারির অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর জনসংযোগকালে পেছন থেকে মাথায় গুলি করা হয়। বাংলাদেশ ও সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এই ঘৃণিত হামলার তীব্র নিন্দা প্রকাশ করছে ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। দেশের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে সোচ্চার হাদীর এ আত্মত্যাগ ও তার শাহাদাত পরম করুনাময় আল্লাহ কবুল করুন তাকে জান্নাতুল ফেরদৌস এর বাসিন্দা করুন।

শোকবার্তায় আরো বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, এদের পৃষ্ঠপোষকের বিরুদ্ধে ও আওয়ামী অপরাজনীতি নিষিদ্ধের পক্ষে হাদী ছিলেন একটি শক্তিশালী কণ্ঠ। ১৩তম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই হাদির উপর হামলা বিশেষ গুরুত্ব বহন করে।

আরও পড়ুন: ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

হাদি ও অন্যান্য জুলাই যোদ্ধাদের উপর হামলা প্রতিহত করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। এসব হামলার ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও ন্যায়সংগত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আর না ঘটে। 

সর্বোপরি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) আশা করে, দেশের সকল রাজনৈতিক দল এসময়ে আধিপত্যবাদীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।

বিষয় : শোক ওসমানহাদি খুবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হাদির মৃত্যুতে খুবি ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে এ সংক্রান্ত এক শোকবার্তা পাঠিয়েছে সংগঠনটি।

শোকবার্তায় বলা হয়, জুলাই বিপ্লবের সম্মুখসারির অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর জনসংযোগকালে পেছন থেকে মাথায় গুলি করা হয়। বাংলাদেশ ও সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এই ঘৃণিত হামলার তীব্র নিন্দা প্রকাশ করছে ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। দেশের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে সোচ্চার হাদীর এ আত্মত্যাগ ও তার শাহাদাত পরম করুনাময় আল্লাহ কবুল করুন তাকে জান্নাতুল ফেরদৌস এর বাসিন্দা করুন।

শোকবার্তায় আরো বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, এদের পৃষ্ঠপোষকের বিরুদ্ধে ও আওয়ামী অপরাজনীতি নিষিদ্ধের পক্ষে হাদী ছিলেন একটি শক্তিশালী কণ্ঠ। ১৩তম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই হাদির উপর হামলা বিশেষ গুরুত্ব বহন করে।

আরও পড়ুন: ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

হাদি ও অন্যান্য জুলাই যোদ্ধাদের উপর হামলা প্রতিহত করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। এসব হামলার ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও ন্যায়সংগত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আর না ঘটে। 

সর্বোপরি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) আশা করে, দেশের সকল রাজনৈতিক দল এসময়ে আধিপত্যবাদীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত