দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলির ঘটনায় বিলের পানিতে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য দেন। তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মো. ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরো পড়ুন dailysdigantabd.com/post/ভোটের-ওপর-নির্ভর-করছে-সবার-ভবি/

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরো বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিষয় : হাদি_হামলা অস্ত্র_উদ্ধার গোলাবারুদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাদিকে গুলির ঘটনায় বিলের পানিতে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য দেন। তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মো. ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরো পড়ুন dailysdigantabd.com/post/ভোটের-ওপর-নির্ভর-করছে-সবার-ভবি/

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরো বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত