দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে রাশিয়ান হাউসের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকাস্থ রাশিয়ান হাউসে ঐতিহাসিক বিজহ দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে তারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এই অনুষ্ঠানে অংশ নেয় মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাষ্ট এবং রুশ–বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই (  Alexandra Khlevnoy) সহযোগী সংগঠনসমূহের প্রতিনিধিদের আন্তরিক স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সংগীত দল “ঋষিজ শিল্পী গোষ্ঠী”। দেশীয় ও আধুনিক সংগীতের সমন্বয়ে তাদের পরিবেশনা অনুষ্ঠানে এক অনুপ্রেরণামূলক আবহ সৃষ্টি করে। এই সংগীতানুষ্ঠান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও শান্তির মূল্য স্মরণ করিয়ে দেয়।

বিষয় : বিজয়_দিবস শহীদদের_প্রতি_শ্রদ্ধা রাশিয়ান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে রাশিয়ান হাউসের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকাস্থ রাশিয়ান হাউসে ঐতিহাসিক বিজহ দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে তারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এই অনুষ্ঠানে অংশ নেয় মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাষ্ট এবং রুশ–বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই (  Alexandra Khlevnoy) সহযোগী সংগঠনসমূহের প্রতিনিধিদের আন্তরিক স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সংগীত দল “ঋষিজ শিল্পী গোষ্ঠী”। দেশীয় ও আধুনিক সংগীতের সমন্বয়ে তাদের পরিবেশনা অনুষ্ঠানে এক অনুপ্রেরণামূলক আবহ সৃষ্টি করে। এই সংগীতানুষ্ঠান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও শান্তির মূল্য স্মরণ করিয়ে দেয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত