দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

 ৪ আগস্ট বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব অনুচিত : চীনের রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে কত সময় লাগবে সে বিষয়ে আমার নির্দিষ্ট কোনো ধারণা নেই এবং আমি কোনো ধরনের নিশ্চয়তাও দিতে পারি না। বিষয়টি বাংলাদেশের ওপর নির্ভরশীল এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এটি বাস্তবায়ন করতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু হবে। রোহিঙ্গারা আট বছর ধরে বাংলাদেশে অবস্থান করছে, তাই প্রত্যাবাসনে আর দেরি করা উচিত নয়।

রবিবার (১৪ ডিসেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে রোহিঙ্গাদের জন্য ২ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ইয়াও ওয়েন বলেন, এ ক্ষেত্রে আমাদের বাস্তববাদী হতে হবে। নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য নানা শর্ত ও নিশ্চয়তা প্রয়োজন। তাই চীন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, প্রতিবেশী দেশ, আসিয়ান সদস্য রাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। এটি সব স্টেকহোল্ডারের একটি যৌথ প্রচেষ্টা।

তিনি আরও বলেন, প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান—এটি শুধু চীনের নয়, বাংলাদেশসহ অন্যান্য দেশেরও অভিন্ন অবস্থান। তাঁর বিশ্বাস, দীর্ঘমেয়াদি সমাধানের দিকেও অগ্রগতি হচ্ছে। বিষয়টি কেবল বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার নয়; এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। এ লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় কাঠামো রয়েছে, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে ঐক্যবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন। প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বিষয় : রোহিঙ্গা অনুচিত প্রত্যাবাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব অনুচিত : চীনের রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে কত সময় লাগবে সে বিষয়ে আমার নির্দিষ্ট কোনো ধারণা নেই এবং আমি কোনো ধরনের নিশ্চয়তাও দিতে পারি না। বিষয়টি বাংলাদেশের ওপর নির্ভরশীল এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এটি বাস্তবায়ন করতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু হবে। রোহিঙ্গারা আট বছর ধরে বাংলাদেশে অবস্থান করছে, তাই প্রত্যাবাসনে আর দেরি করা উচিত নয়।

রবিবার (১৪ ডিসেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে রোহিঙ্গাদের জন্য ২ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ইয়াও ওয়েন বলেন, এ ক্ষেত্রে আমাদের বাস্তববাদী হতে হবে। নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য নানা শর্ত ও নিশ্চয়তা প্রয়োজন। তাই চীন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, প্রতিবেশী দেশ, আসিয়ান সদস্য রাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। এটি সব স্টেকহোল্ডারের একটি যৌথ প্রচেষ্টা।

তিনি আরও বলেন, প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান—এটি শুধু চীনের নয়, বাংলাদেশসহ অন্যান্য দেশেরও অভিন্ন অবস্থান। তাঁর বিশ্বাস, দীর্ঘমেয়াদি সমাধানের দিকেও অগ্রগতি হচ্ছে। বিষয়টি কেবল বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার নয়; এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। এ লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় কাঠামো রয়েছে, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে ঐক্যবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন। প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত