দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

দেশের বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জিং : ঢাবি ভিসি

ঢাবি ভিসি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমদ খান। এ সময় তিনি বলেন, জাতি বর্তমানে কঠিন সময় পার করছে। ঘরে বাইরে বহুমুখী শত্রুতা রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এসে তিনি এসব কথা বলেন। 

ঢাবি ভিসি বলেন, আজকে বুদ্ধিজীবি দিবসে স্মরণ করছি জাতির সূর্য সন্তানদের। তারা চূড়ান্ত আত্মত্যাগে আমাদের সাহস যুগিয়েছেন। এই সাহস দেখেছি ১৯৯০ ও ২০২৪- এ। সবাইকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।  সকাল থেকেই বাড়তে থাকে মানুষের ঢল। তবে সরেজমিনে সকালে রায়েরবাজারে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের চেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে।

বিষয় : চ্যালেঞ্জিং দেশ বহুমুখী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশের বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জিং : ঢাবি ভিসি

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমদ খান। এ সময় তিনি বলেন, জাতি বর্তমানে কঠিন সময় পার করছে। ঘরে বাইরে বহুমুখী শত্রুতা রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এসে তিনি এসব কথা বলেন। 

ঢাবি ভিসি বলেন, আজকে বুদ্ধিজীবি দিবসে স্মরণ করছি জাতির সূর্য সন্তানদের। তারা চূড়ান্ত আত্মত্যাগে আমাদের সাহস যুগিয়েছেন। এই সাহস দেখেছি ১৯৯০ ও ২০২৪- এ। সবাইকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।  সকাল থেকেই বাড়তে থাকে মানুষের ঢল। তবে সরেজমিনে সকালে রায়েরবাজারে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের চেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত