দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও আনিসুল-সালমান গ্রেফতার

মন্ত্রী দীপু মনি ও আনিসুল-সালমান

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তারা এজাহারনামীয় আসামি ছিলেন।বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিন সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আরো পড়ুন , এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর ২০২৬ সালের কেন্দ্র তালিকা প্রকাশ

 এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকায় অংশ নেন ভুক্তভোগী মো. দুর্জয় আহম্মেদ। ওই দিন মিছিলে অংশ নিয়ে তিনি রাস্তায় অবস্থান করছিলেন। এতে মাথায় পেছনে গুলি লেগে গুরুতর আহত হন দুর্জয়।জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। ওই ঘটনায় একই বছরের ২০ নভেম্বর ভুক্তভোগী মো. দুর্জয় আহম্মেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

বিষয় : গ্রেফতার মামলা মেট্রোপলিটন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও আনিসুল-সালমান গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তারা এজাহারনামীয় আসামি ছিলেন।বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিন সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আরো পড়ুন , এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর ২০২৬ সালের কেন্দ্র তালিকা প্রকাশ

 এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকায় অংশ নেন ভুক্তভোগী মো. দুর্জয় আহম্মেদ। ওই দিন মিছিলে অংশ নিয়ে তিনি রাস্তায় অবস্থান করছিলেন। এতে মাথায় পেছনে গুলি লেগে গুরুতর আহত হন দুর্জয়।জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। ওই ঘটনায় একই বছরের ২০ নভেম্বর ভুক্তভোগী মো. দুর্জয় আহম্মেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত