অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রতিবেদনটি হস্তান্তর করা হয়।প্রতিবেদনে কমিশন জানায়, গুম সংক্রান্ত মোট ১ হাজার ৯১৩টি অভিযোগ তাদের কাছে জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১ হাজার ৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এসব ঘটনার মধ্যে ২৮৭টি অভিযোগ ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরিতে পড়েছে।কমিশন সদস্য নাবিলা ইদ্রিস জানান, এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন। তার ভাষায়, ‘গুমের প্রকৃত সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে। গুমের শিকার ব্যক্তিদের অনেকের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরও ভুক্তভোগীর খোঁজ পাওয়া যায়,
আরো পড়ুন , আজ শেষ দিন পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধন
যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, আমাদের সম্পর্কে জানেন না কিংবা অন্য দেশে চলে গেছেন।’ তিনি আরও বলেন, ‘অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা যোগাযোগ করলেও ভুক্তভোগীরা অন-রেকর্ড কথা বলতে রাজি হননি।’কমিশনের সদস্যরা জানান, তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে—জোরপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তাদের ভাষায়, প্রাপ্ত ডেটা থেকে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে গুম ছিল ‘পলিটিক্যালি মোটিভিটেড ক্রাইম’।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যেসব গুমের শিকার ব্যক্তি জীবিত ফিরে এসেছেন, তাদের মধ্যে ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং ২২ শতাংশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। অন্যদিকে, যারা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের এবং ২২ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রতিবেদনটি হস্তান্তর করা হয়।প্রতিবেদনে কমিশন জানায়, গুম সংক্রান্ত মোট ১ হাজার ৯১৩টি অভিযোগ তাদের কাছে জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১ হাজার ৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এসব ঘটনার মধ্যে ২৮৭টি অভিযোগ ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরিতে পড়েছে।কমিশন সদস্য নাবিলা ইদ্রিস জানান, এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন। তার ভাষায়, ‘গুমের প্রকৃত সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে। গুমের শিকার ব্যক্তিদের অনেকের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরও ভুক্তভোগীর খোঁজ পাওয়া যায়,
আরো পড়ুন , আজ শেষ দিন পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধন

আপনার মতামত লিখুন