মেট্রোরেলসহ গণপরিবহনে ব্যবহৃত র্যাপিড পাস ও এমআরটি পাস এখন মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে।(১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিচার্জ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপ-ভিত্তিক সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে মেট্রোরেল ও ভবিষ্যতে অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারে আরও গতি আসবে।অ্যাপটির মাধ্যমে কাউন্টারে না গিয়ে নিরাপদভাবে র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা,
আরো পড়ুন ,ফেব্রুয়ারি ১২ পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধ ঘোসনা
এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন দিয়ে তাৎক্ষণিক ব্যালেন্স যাচাই এবং বিকাশ, রকেট, ভিসা, এএমইএক্স কার্ড ও মাস্টার কার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারের সুযোগ থাকবে।অনুষ্ঠানে নতুন অ্যাপটির ব্যবহারবিধি সম্পর্কে জানানো হয়। বলা হয়, অনলাইনে রিচার্জের সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে একবার সাইন-আপ সম্পন্ন করতে হবে। র্যাপিড পাসের ওয়েবসাইটে আগে নিবন্ধিত ব্যবহারকারীরা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে ঢুকতে পারবেন। লগইনের পর পূর্বে যুক্ত করা কার্ড স্বয়ংক্রিয়ভাবে দেখানো হবে এবং প্রয়োজনে নতুন র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড যুক্ত করা যাবে।একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জের পর কার্ডটি অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ না করা পর্যন্ত ব্যালেন্স কার্যকর হবে না। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
মেট্রোরেলসহ গণপরিবহনে ব্যবহৃত র্যাপিড পাস ও এমআরটি পাস এখন মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে।(১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিচার্জ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপ-ভিত্তিক সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে মেট্রোরেল ও ভবিষ্যতে অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারে আরও গতি আসবে।অ্যাপটির মাধ্যমে কাউন্টারে না গিয়ে নিরাপদভাবে র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা,
আরো পড়ুন ,ফেব্রুয়ারি ১২ পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধ ঘোসনা

আপনার মতামত লিখুন