দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) সারা দেশে একযোগে  অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এবারের নিয়োগ পরীক্ষায় ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। প্রার্থী ও পদের সংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন , এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৭১

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে জানান, ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে আজ অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র ও কারিগরি বিষয়গুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেখভাল করে থাকে। বর্তমানে তাদের ভর্তি পরীক্ষা চলায় কিছুটা সময় লাগতে পারে। তবে এরপরও ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করার লক্ষ্য রয়েছে।এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা আশা করছেন, এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

বিষয় : ভর্তি পরীক্ষা তারিখ শিক্ষা নিয়োগ তারিখ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল অধিদপ্তর

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) সারা দেশে একযোগে  অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এবারের নিয়োগ পরীক্ষায় ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। প্রার্থী ও পদের সংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন , এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৭১

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে জানান, ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে আজ অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র ও কারিগরি বিষয়গুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেখভাল করে থাকে। বর্তমানে তাদের ভর্তি পরীক্ষা চলায় কিছুটা সময় লাগতে পারে। তবে এরপরও ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করার লক্ষ্য রয়েছে।এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা আশা করছেন, এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত