দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন

নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসন

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যা প্রশাসনিক নিরপেক্ষতা ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে।আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি চারটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ফটোকার্ড ও ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ভিডিওতে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী, নিহতদের স্বজন এবং গুম কমিশনের সদস্যদের বক্তব্যের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যুক্তি তুলে ধরা হচ্ছে। প্রচারণায় বলা হচ্ছে, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।

আরো পড়ুন , আজ শপথ নেবেন সর্বাধিক বিজিবির নবীন সদস্য

সরকারি উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক কর্মকর্তা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে প্রতিটি ব্যাংক শাখায় ব্যানার টানানো হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান, পোশাক কারখানা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমেও প্রচার কার্যক্রম চলছে।সরকার একটি রাজনৈতিক ও নীতিগত অবস্থান নিতে পারে, তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কেবল গণভোটের বিষয়বস্তু ও ভোট প্রদানের পদ্ধতি ব্যাখ্যা করে নিজেকে নিরপেক্ষ রাখছে। এখানেই সরকারের অবস্থান ও কমিশনের ভূমিকার মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হচ্ছে।তবে উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে মাঠ প্রশাসনকে ঘিরে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা নির্বাচনকালীন সময়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এই কর্মকর্তারা যদি সরকারি প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হন, তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিষয় : গণভোট প্রশাসন সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যা প্রশাসনিক নিরপেক্ষতা ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে।আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি চারটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ফটোকার্ড ও ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ভিডিওতে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী, নিহতদের স্বজন এবং গুম কমিশনের সদস্যদের বক্তব্যের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যুক্তি তুলে ধরা হচ্ছে। প্রচারণায় বলা হচ্ছে, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।

আরো পড়ুন , আজ শপথ নেবেন সর্বাধিক বিজিবির নবীন সদস্য

সরকারি উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক কর্মকর্তা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে প্রতিটি ব্যাংক শাখায় ব্যানার টানানো হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান, পোশাক কারখানা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমেও প্রচার কার্যক্রম চলছে।সরকার একটি রাজনৈতিক ও নীতিগত অবস্থান নিতে পারে, তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কেবল গণভোটের বিষয়বস্তু ও ভোট প্রদানের পদ্ধতি ব্যাখ্যা করে নিজেকে নিরপেক্ষ রাখছে। এখানেই সরকারের অবস্থান ও কমিশনের ভূমিকার মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হচ্ছে।তবে উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে মাঠ প্রশাসনকে ঘিরে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা নির্বাচনকালীন সময়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এই কর্মকর্তারা যদি সরকারি প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হন, তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত