বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে প্রায় তলানিতে ঠেকেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ায় দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে। দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব ছাড়াও দিল্লি, কলকাতা, শিলিগুড়িতে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের ঘটনা ঘটেছে।
আরো পড়ুন , নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতির কোনো ঘাটতি নেই : প্রধান উপদেষ্টা
এরপর অনিবার্য কারণ উল্লেখ করে সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ভিসা ও সব ধরনের কনস্যুলার সেবা স্থগিত থাকবে। এই উত্তেজনার মধ্যেই সোমবার (২২ ডিসেম্বর) সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালায় হিন্দুত্ববাদী তিনটি সংগঠন। তারা ভিসা কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ডিইউডিজিটাল’-এর কর্মকর্তাদের ভয়ভীতি দেখান। পরে পরিস্থিতির অবনতি ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সোমবার বিকেলেই শিলিগুড়ির ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়।
বিষয় : চ্যালেঞ্জ সম্পর্ক ঢাকা-দিল্লি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন