ঢাকা শহরে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ত্রুটি ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা করে জরিমানা আদায় করে আসছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে ঢাকা শহরের বিভিন্ন সড়কে আইন ভঙ্গের অভিযোগে মোট ১৮৭ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এর মধ্যে ১৬৬ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা আদায় করা সম্ভব হয়েছে। পুলিশের প্রস্তাব অনুযায়ী, আদায়কৃত জরিমানা থেকে ২৫ শতাংশ অর্থ ট্রাফিক ব্যবস্থাপনা ও সরঞ্জাম ক্রয়ের জন্য এবং ১০ শতাংশ অর্থ মামলাকারী সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ সদস্যদের প্রণোদনার জন্য ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-কমিশনার মো. আমীর খসরু এই বিষয়ে একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন।
আরো পড়ুন , ভোটকেন্দ্র উদ্যোগে ৯৪৭ কেন্দ্রের সংস্কারে সরকার
বিশ্বায়নের যুগে ঢাকার ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সার্ভেইলেন্স ও মনিটরিং ইকুইপমেন্ট যেমন- সিসি ক্যামেরা, এএনপিআর ক্যামেরা, স্পিড ক্যামেরা, লিডার স্পিডগান, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম প্রয়োজন। এ ছাড়াও তথ্যপ্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থার জন্য সেন্ট্রাল ট্রাফিক ডাটাবেজ টার্মিনাল, ইনসিডেন্ট রিপোর্টিং অ্যাপস এবং ট্রাফিক মনিটরিং ড্যাশবোর্ড অপরিহার্য।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এসব যন্ত্রপাতি সংযোজিত হলে ঢাকা শহরে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে এবং জনজীবনে গতিশীলতা বৃদ্ধি পাবে। তবে সীমিত বাজেটের কারণে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এসব সরঞ্জাম ক্রয় সম্ভব নয়।প্রতিনিয়ত ট্রাফিক আইন ভঙ্গের মামলা ও জরিমানার মাধ্যমে প্রতিবছর ঢাকার সরকারি কোষাগারে গড়ে দেড় শতাধিক কোটি টাকা জমা হয়। প্রস্তাবিত প্রণোদনা ও আধুনিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে ট্রাফিক পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
বিষয় : জরিমানা মামলা ট্রাফিক পুলিশ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন