সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধাক্কা খেলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রায় ৩০ লাখের বেশি অনুসারী থাকা তার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। (২৬ ডিসেম্বর) নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি পেজ অপসারণের পেছনে সংঘবদ্ধ রিপোর্ট ও স্ট্রাইকের অভিযোগ তুলেছেন।
আরো পড়ুন , হাদির হত্যারবিচার দাবিতে রাত পেরিয়ে ভোর রাজপথে সহযোদ্ধারা
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ তাঁর অফিশিয়াল ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে।তিনি আরও দাবি করেন, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পেজটির লিংক ছড়িয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়, যার ফলেই ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নেয়।
বিষয় : ফেসবুক উধাও আসিফ মাহমুদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন