হাঁটুসমান পানি-কাদায় বন্দি ৩ হাজার শিক্ষার্থী, সংস্কারের দাবি জোরদার
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র সড়কটি এখন চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি ও কাদা জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন হাজারের বেশি শিক্ষার্থী ও শিক্ষক এই সড়ক ব্যবহার করে কৃষ্ণপুর সরকারি হাজী আলী আকবর কলেজ ও কৃষ্ণপুর এএপি উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি ২০০৩ সালে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি নির্মাণ করে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।কৃষ্ণপুর কলেজ থেকে বাজার পর্যন্ত প্রায় ২০০ ফুট অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বৃষ্টির পানি জমে সেখানে ছোট ছোট জলাশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।আরও পড়ুন ,শঠিবাড়ীতে বহুল প্রতীক্ষিত ফুট ওভারব্রিজ নির্মাণকাজের উদ্বোধন: দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের পথে ফলে শিক্ষার্থীদের অনেকেই জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।শিক্ষার্থীরা জানান, বর্ষা মৌসুমে কলেজ ও স্কুলে পৌঁছাতে তাদের চরম কষ্ট হয়। কাপড় ও বইপত্র নষ্ট হয়ে যায়, এমনকি ক্লাসে পৌঁছানোর আগেই তারা ভিজে ও নোংরা হয়ে পড়েন।কলেজ কর্তৃপক্ষ বলছে, এটি তাদের একমাত্র প্রধান সড়ক হওয়ায় বিকল্প কোনো পথ নেই। দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য আবেদন জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সড়কে জমে থাকে। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো সংস্কার কাজ শুরু হয়নি।স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।