দৈনিক সংবাদ দিগন্ত

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট ঘিরে সহিংসতা, উখিয়ায় নারী নিহত

কক্সবাজারের উখিয়ায় ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় এক নারী নিহতের পর মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।সোমবার রাত ৮টার দিকে নিহত ছৈয়দা বেগমের ছেলে আব্দুর রহমান উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।পুলিশ জানায়, গত শনিবার রাতে টাইপালং গ্রামের একটি সংঘর্ষে নিজের ছেলেকে রক্ষা করতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫৫ বছর বয়সী ছৈয়দা খাতুন।আরও পড়ুন , ঈদ সামনে রেখে সেতাবগঞ্জ পশুর হাটে জমে উঠেছে বেচাকেনাউখিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এজাহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।নিহতের ছেলে অভিযোগ করে বলেন, তার মাকে তার সামনেই হত্যা করা হয়েছে এবং তিনি ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।এদিকে ঘটনার পর রোববার জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ অংশ নেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুত বিচার ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।পরবর্তীতে বিচার দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিও পালন করে, ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।আরও  পড়ুন , পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতি, প্রবাসীর স্ত্রী গ্রেপ্তার

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট ঘিরে সহিংসতা, উখিয়ায় নারী নিহত