রাজনৈতিক বক্তব্যে তীব্র ভাষা, আব্বাসকে লক্ষ্য করে পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন। এ সময় তিনি বিএনপির কর্মী-সমর্থকদের প্রতি আঙুল তুলে বলেন, ‘এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকার রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে আমার ওপর ‘আঘাত’ করা হয় এবং সেনাবাহিনীর সামনেই ‘মাথায় আঘাত’ করা হয়।’তিনি বলেন, ‘এরপর সেনাবাহিনীর কাছে অভিযোগ জানালে তারা আমাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়।’ এসময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, ‘মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলব আরো পড়ুর , নির্বাচনের ফল প্রকাশ শুক্রবার ভোরে : সালাহউদ্দিনখেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।’নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।’