দৈনিক সংবাদ দিগন্ত

‘গুপ্ত রাজনীতি’র অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-এর নেতৃত্বে মিছিলটি শাহবাগ থানার সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।আরও পড়ুন, ক্যাম্পাস পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে ছাত্রদলমিছিল চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা “সাদিক কায়েমের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না”—এমন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত রাজনীতি’ সক্রিয় রয়েছে এবং অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। এর আগে একইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়।আরও পড়ুন, ছাত্রদলে ‘গুপ্ত ছাত্রলীগ’ অনুপ্রবেশের অভিযোগ তুললেন ফুয়াদএ ঘটনাকে কেন্দ্র করে স্ক্রিনশটটি ভুয়া দাবি করে রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় জিডি করতে যান ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী ও সংশ্লিষ্ট কয়েকজন নেতা। সেই সময় ছাত্রদল নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন এবং পরবর্তীতে থানার সামনে উত্তেজনা তৈরি হয়। একই ঘটনায় পরবর্তী সময়ে দুই ভিন্ন পক্ষের উপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে বলে জানা গেছে।

‘গুপ্ত রাজনীতি’র অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল