দৈনিক সংবাদ দিগন্ত

মুগদায় সৌদি প্রবাসীর ৮ খণ্ড মরদেহ উদ্ধার করে র‌্যাব

রাজধানীর মুগদা এলাকায় খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। র‌্যাব জানিয়েছে, নিহত ব্যক্তি সৌদি আরবপ্রবাসী মুকাররম এবং তাকে পরকীয়া সম্পর্ক ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।র‌্যাব-৩ এর উপপরিচালক সাইদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মুকাররমকে তার প্রেমিকা ও ওই নারীর এক সহযোগী ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে তাকে হত্যা করে তার কাছ থেকে পাঁচ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়।এরপর হত্যার আলামত নষ্ট ও পরিচয় গোপন করার উদ্দেশ্যে মরদেহ ৮ খণ্ডে বিভক্ত করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়।আরও  পড়ুন , মাতুয়াইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীররোববার বিকেলে মুগদার মান্ডা আবদুল গনি রোড এলাকার একটি ভবনের বেজমেন্ট থেকে সাত খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মানিকনগর এলাকা থেকে মাথার অংশ উদ্ধার করা হয়।মুগদা থানার পুলিশ জানায়, শাহনাজ ভিলা নামের একটি ভবনের বেজমেন্টে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। মাথা ছাড়া বাকি অংশ সেখানেই ছিল।পরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে মাথার অংশ উদ্ধার করা হয়।তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মরদেহটি কয়েকদিন আগে হত্যা করা হয়েছে এবং পরে বিভিন্ন অংশে বিভক্ত করা হয়। পচন ধরায় শরীরের অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল।ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্ত অব্যাহত রয়েছে।আরও  পড়ুন , পুরান ঢাকায় পাঁচতলা ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে ধোঁয়াশা

মুগদায় সৌদি প্রবাসীর  ৮ খণ্ড মরদেহ উদ্ধার করে র‌্যাব