হজ পালনে সৌদিতে পৌঁছালেন ৩২ হাজারের বেশি যাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ বুলেটিন জানায়, এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৬৮৪ জন।এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বা সাউদিয়ার ৩০টি ফ্লাইটে পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।আরো পড়ুন , দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ এর প্রভাবে টানা বর্ষণের সতর্কতাতবে দুঃখজনকভাবে, হজ পালনে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইলের মো. আবুল কাশেম ও জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল।এর মধ্যে আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এবং নইম উদ্দীন মন্ডল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।গত ১৮ এপ্রিল ৪১৯ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট সৌদির উদ্দেশ্যে যাত্রা করে।চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে যাবেন।এদিকে, হজ শেষে দেশে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।