নাহিদের হুঁশিয়ারি: ডাকে সাড়া দেবে দেশের ৮০ শতাংশ মানুষ
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড, যেখানে দাবি করা হয়—“আমি যদি এখন আহ্বান জানাই, দেশের ৮০ শতাংশ মানুষ রাস্তায় নেমে আসবে।” এই বক্তব্যটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বলে প্রচার করা হয়।তবে ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। নাহিদ ইসলাম এমন কোনো বক্তব্য দেননি।অনুসন্ধানে দেখা যায়, ‘গুপ্ত টেলিভিশন’ নামে একটি ফেসবুক পেজে গত ১২ এপ্রিল একই ধরনের একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছিল। পরে সেটিকেই বাস্তব বক্তব্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয়।আরো পড়ুন , ১৪ বছরেও খোঁজ মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীরপেজটি পর্যালোচনা করে জানা যায়, এটি একটি স্যাটায়ার ও প্যারোডিভিত্তিক প্ল্যাটফর্ম। তাদের কনটেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়, যেখানে ব্যঙ্গ ও হাস্যরস প্রধান উপাদান।তবে সেই ব্যঙ্গাত্মক পোস্টকেই অনেকে বাস্তব তথ্য হিসেবে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করেছেন।এছাড়া, দেশের কোনো মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই করা অত্যন্ত জরুরি। অন্যথায় ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে।সুতরাং, নাহিদ ইসলাম ‘৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’—এমন মন্তব্য করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।