ভারী বৃষ্টির ধাক্কা: চট্টগ্রামের রেলপথ ৫ ফুট উঁচু করার উদ্যোগ : রেল প্রতিমন্ত্রী
চট্টগ্রামে টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়া রেলপথ ভবিষ্যতে ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।বুধবার সকালে নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত পানিতে ডুবে থাকা রেললাইন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।রেল প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইনের উচ্চতা বাড়ানোর জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। রেললাইন ৫ ফুট উঁচু করা হলে ভবিষ্যতে ৩ ফুট পর্যন্ত পানি বাড়লেও ট্রেন চলাচলে সমস্যা হবে না।আরও পড়ুন, ডেঙ্গুতে স্বস্তির দিন তবু কমছে না ডেঙ্গুর প্রকোপ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫১টানা বৃষ্টিতে চট্টগ্রামের ষোলোশহর থেকে জানালিহাট সেকশনের প্রায় চার কিলোমিটার রেলপথ পানির নিচে তলিয়ে গেছে। এতে মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রেল প্রতিমন্ত্রী জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানির মধ্যে ট্রেন চলাচল করলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।তিনি আরও বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে কোথায় কতটুকু পানি জমছে, সেই তথ্য সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এসব তথ্য কাজে লাগানো হবে।