৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বাংলা পরীক্ষা হবে। ১০০ নম্বরের এ পরীক্ষা ৩ ঘণ্টায় হবে।আরো পড়ুন , রমজান উপলক্ষে আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষার বিস্তারিত-পরীক্ষার তারিখ: ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল ২০২৬কেন্দ্র: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহনির্দেশনাগুলো- ১. আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।২. পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।