দৈনিক সংবাদ দিগন্ত

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪৬তম বিসিএসের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উপলক্ষে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।আরো পড়ুন , সরকারি ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ, খোলা থাকবে সীমিত প্রতিষ্ঠানএমতাবস্থায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের যে মৌখিক পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। 

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত