দৈনিক সংবাদ দিগন্ত

টেকনাফ মেরিন ড্রাইভ যুবকের ৩ টুকরো দেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক যুবকের তিন টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আরো পড়ুন , নোয়াখালীর সড়কে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ী মৃত্যুবাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানিয়েছেন, মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতরা কে বা কেন এমন কাজ করেছে, তা তদন্তের বিষয়। পুলিশ এই হত্যা মামলা তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

টেকনাফ মেরিন ড্রাইভ যুবকের ৩ টুকরো দেহ উদ্ধার