বেসরকারি কর্মীদের পেনশনে নতুন সুবিধা, ৩০% আনুতোষিকের ঘোষণা
বেসরকারি খাতের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসরের সময় মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি বা আনুতোষিক হিসেবে দেওয়ার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব তুলে ধরেন। এতে বলা হয়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ সুবিধা যুক্ত করা হয়েছে, যা অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে।প্রস্তাব অনুযায়ী, পেনশন তহবিলে জমা হওয়া মোট অর্থের একটি অংশ অবসরের সময় এককালীন গ্র্যাচুইটি হিসেবে প্রদান করা হবে, আরও পড়ুন, শিশুশ্রম বন্ধে বৈশ্বিক অঙ্গীকার, আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবসযা অংশগ্রহণকারীদের জন্য বাড়তি আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে।এদিকে সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।অর্থনীতিবিদদের মতে, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং পেনশন ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত হওয়ায় ভবিষ্যতে বেসরকারি কর্মীদের অবসরকালীন জীবন আরও সুরক্ষিত হতে পারে।