দৈনিক সংবাদ দিগন্ত

৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে প্রাণহানির আতঙ্কের প্রতিদিনের ঝুঁকি

প্রতিদিনের ঝুঁকিসকাল সাড়ে ৯টা, স্কুল-অফিস সময়ের ব্যস্ততায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ছিল যানবাহনে মুখর। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সার্ভিস রোডে কয়েকটি অটোরিকশা প্রতিযোগিতা করছিল। ঠিক তখনই একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী কাইয়ুম মিয়া (৬০) নিহত হন। গুরুতর আহত অটোচালক বোরহান উদ্দিন বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আরো পড়ুন , ৭ লাখ ৮০ হাজার টাকার গাঁজা উদ্ধার র‍্যাব-১০ অভিযান সফলপ্রাইভেটকারের চালক পালিয়ে গেছে।এটি একমাত্র দুর্ঘটনা নয়। ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ক্রমেই দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটছে। গতকালই সার্ভিস রোডে দুর্ঘটনার আগের দিন দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান একটি বাসকে ধাক্কা দেয়।আইন অনুযায়ী, এই সড়কে প্রাইভেটকার ও বাসের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের জন্য ৬০ এবং ট্রাকের জন্য ৫০। তবে ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দেখা গেছে, প্রাইভেটকারের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল।অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে, এ দুর্ঘটনার ধারা চলতে থাকবে।

৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে প্রাণহানির আতঙ্কের প্রতিদিনের ঝুঁকি