আজ থেকে শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
এবারের ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ আসর শুরু হতে যাচ্ছে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে।বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০ টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন করা হবে।রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এসব তথ্য জানিয়েছে।আরো পড়ুন , গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তিবাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘এবারের মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে।অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে।’এবারের বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।