দৈনিক সংবাদ দিগন্ত

বইমেলায় স্টলের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৫ জানুয়ারি

বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে এই আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।আগ্রহী প্রতিষ্ঠানগুলো অনলাইনে www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে।বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুরনো (২০২৫ সালের বইমেলায় অংশ নেওয়া) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান আগের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী, তারা অনলাইনে ১৮ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, আরো পড়ুন  , ২১ জানুয়ারি জমা হবে বেতন কমিশনের প্রতিবেদনঅন্যদিকে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যেসব প্রকাশনা প্রতিষ্ঠান আগের আকার থেকে বড় স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহী, তারা বাংলা একাডেমি থেকে তথ্য ফরম বা আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে প্রয়োজনীয় তথ্যসংবলিত আবেদন বইসহ (২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বই) ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি (ছুটির দিনসহ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরাসরি জমা দিতে পারবে।একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলায় অভ্যর্থনাকক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বইয়ের মান ও অন্যান্য কাগজ বা দলিল যাচাই শেষে স্টল বরাদ্দের ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেবে। যেসব প্রতিষ্ঠান অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবে না,তারা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে। অনলাইনে বা সরাসরি পাওয়া আবেদনপত্র অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি যাচাই-বাছাই করে ৩১ জানুয়ারি অনলাইনে প্রকাশ করবে।

বইমেলায় স্টলের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৫ জানুয়ারি