দৈনিক সংবাদ দিগন্ত

এক ব্যাটারের ঝড় ২৩ ছক্কা ও ২২৯ রান টি-টোয়েন্টিতে

ভিক্টোরিয়ার অ্যাল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের জার্সিতে খেলতে দেখা গেছে নেদারল্যান্ডস ক্রিকেট দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। তিনি সম্প্রতি টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেনজো গ্রুপ শিল্ডে উইলিয়ামস ল্যান্ডিংয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছেন। এই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল একটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি, যদিও এই ইনিংস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে না।ইনিংসের মাঝামাঝি সময়ে, যখন তিনি সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন, তখন ওপেনিং পার্টনার লালচান বাঙ্গসকে হারান। এ জুটিতে ১১তম ওভারে ১৫০ রান করে অ্যাল্টোনা। এরপর জুটি ভাঙার তিন বল পর সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এডওয়ার্ডস। পরবর্তী চার ওভারে ১৪টি বাউন্ডারি মারেন, যার মধ্যে ১২টি ছক্কা। ১৬তম ওভারে ২ উইকেটে ২১২ রান করার পর অ্যাল্টোনা ইনিংস শেষ করে ২ উইকেটে ৩০৪ রানে। এডওয়ার্ডস ৮১ বলে ১৪টি চার ও ২৩টি ছক্কা মেরে অপরাজিত ২২৯ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ২৮২.৭১।যদি এটি একটি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ হত, তাহলে এডওয়ার্ডস ক্রিস গেইলের ২০১৩ সালে ১৭৫ রানের রেকর্ড ছাপিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতেন। তবে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে এডওয়ার্ডসের সর্বোচ্চ রান ৯৯, আর তার কোনো ফরম্যাটে সেঞ্চুরি নেই।

এক ব্যাটারের ঝড় ২৩ ছক্কা ও ২২৯ রান টি-টোয়েন্টিতে