দৈনিক সংবাদ দিগন্ত

রোগী ও স্টাফদের স্বস্তি ২২ ঘণ্টার অন্ধকারের পর হাসপাতালে আলো ফিরল

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার বিকেল থেকে বন্ধ থাকা বিদ্যুৎ মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বাভাবিক হয়েছে।হাসপাতালের প্রধান ভবনে বিদ্যুতের গোলযোগের কারণে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে একদিন ধরে অপারেশন থিয়েটার, ভর্তি ওয়ার্ড, এবং পরীক্ষা-নিরীক্ষা সব কার্যক্রম বন্ধ ছিল। রোগী ও স্বজনরা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন।আরো পড়ুন , যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার, হাতে নাতে গ্রেপ্তার দুই কারবারিহাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল আলম জানান, “সকাল থেকে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি, তবে দুপুর ২টার পর থেকে বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে।”উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন বলেন, স্থানীয় ইলেকট্রিশিয়ানদের পাশাপাশি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা যৌথভাবে কাজ করে সমস্যার সমাধান করেছেন।রোগী ও স্বজনরা বিদ্যুতের স্বাভাবিকতায় স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত সমস্যার পুনরাবৃত্তি না হবে।

রোগী ও স্টাফদের স্বস্তি ২২ ঘণ্টার অন্ধকারের পর হাসপাতালে আলো ফিরল