বিদ্যুতের দামে নতুন ধাক্কা পাইকারিতে ২১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, চাপে জনজীবন ও শিল্পখাত
রাজধানীর কে আইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। প্রস্তাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় দেড় টাকা পর্যন্ত বাড়তে পারে।পিডিবির পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার ঘাটতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করলে পুরো বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন এবং বিভিন্ন অংশীজন। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতে বছরের আরো পড়ুন , নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ৫ টাকার নোট বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংকপর বছর অনিয়ম ও দুর্নীতির দায় এখন সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে।ভোক্তা অধিকার সংগঠনগুলোর দাবি, বিদ্যুতের দাম বাড়লে নিত্যপণ্যের বাজারে নতুন চাপ তৈরি হবে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হবে শিল্পখাতও। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।এদিকে আগামী বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিদ্যুতের নতুন দাম কতটা বাড়ে এবং তার প্রভাব কতটা পড়ে জনজীবনে।