দৈনিক সংবাদ দিগন্ত

দূষণের তালিকায় ১৭ নম্বরে ঢাকা, তবে বায়ুমান এখন মাঝারি

বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭তম। তবে কিছুটা স্বস্তির খবর হলো, বর্তমানে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন...জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছে। এরই মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ সূচকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম।শনিবার সকালে প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ৯১। আইকিউএয়ারের মানদণ্ডে এটি ‘মাঝারি’ বায়ুমান হিসেবে বিবেচিত হয়।আরও  পড়ুন, সবুজবাগে পলাশ হত্যায় অভিযুক্তদের খুঁজছে পুলিশএদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির একিউআই স্কোর ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং তৃতীয় স্থানে চিলির রাজধানী সান্তিয়াগো।এ ছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে তেল আবিব ও জেরুজালেম। শহর দুটির বায়ুমান সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবুজায়ন, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার এবং নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণসহ কার্যকর উদ্যোগ প্রয়োজন।যদিও আজ ঢাকার বায়ুর মান মাঝারি পর্যায়ে রয়েছে, তবুও দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন না হলে জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দূষণের তালিকায় ১৭ নম্বরে ঢাকা, তবে বায়ুমান এখন মাঝারি