দৈনিক সংবাদ দিগন্ত

সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে কুয়াশা বিরাজ করবে

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী ঢাকা। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত কুয়াশা ও শীতের এ দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন , দক্ষিণখাণে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধারপূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে কুয়াশা বিরাজ করবে