দৈনিক সংবাদ দিগন্ত

হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। সেই আবহে এবার ভিন্নধর্মী ও রহস্যময় সাজে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে তাঁকে দেখা গেছে গথিক ধাঁচের সাজে। কালো লেসের গাউনে ঝুলন্ত ল্যাম্পের নিচে সোফায় শুয়ে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে প্রাচীন ধাঁচের লণ্ঠন হাতে রহস্যময় দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে।আরও পড়ুন,আদর্শের লড়াইয়ে পেশাগত ক্ষতি মেনেছেন প্রকাশ রাজ অপুর পুরো সাজে ছিল গাঢ় লাল লিপস্টিক, ভারী মেকআপ ও ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল। চোখে কনটাক্ট লেন্স ব্যবহার করে সাজে যোগ করেছেন ভিন্ন মাত্রা। সব মিলিয়ে প্রচলিত গ্ল্যামারাস উপস্থিতির বাইরে এক অচেনা রূপে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে। মন্তব্যঘরে অনেকেই তাঁর নতুন সাজের প্রশংসা করেছেন। ফ্যাশন ও সাজসজ্জায় নিয়মিত নতুনত্ব নিয়ে আসা অপু বিশ্বাসের এই হ্যালোইন লুকও ভক্তদের দৃষ্টি কেড়েছে।

হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস