দৈনিক সংবাদ দিগন্ত

‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে দাঁড়ান : ফখরুল

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ গণভোটের মূল প্রশ্ন একটাই-কে সংস্কার চায়, আর কে চায় না।মির্জা ফখরুল বলেন, আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এ গণভোট। আরো পড়ুন , নীরবে মানবতার পাশে তারেক রহমান ‘সবার আগে হাসিমুখ’যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই-তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।

‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে দাঁড়ান : ফখরুল