ইরানের কারাবন্দি নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে ছাড়পত্র দিয়ে বাসায় পাঠানো হয়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার কয়েক সপ্তাহ পর এ সিদ্ধান্ত আসে। সোমবার নার্গিস মোহাম্মদির পরিবারের পরিচালিত ফাউন্ডেশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।আরও পড়ুন, নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নয় ওয়াশিংটন, ফের হামলার হুঁশিয়ারি৫৪ বছর বয়সী নার্গিস মোহাম্মদি নারী অধিকার রক্ষা এবং মৃত্যুদণ্ড বিলোপ আন্দোলনে ভূমিকার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। কারাবন্দি অবস্থায় ২০২৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত মার্চের শেষ দিকে তার হার্ট অ্যাটাক হয়েছে বলে আশঙ্কা করা হয়। পরে এক মাস পর তাকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মোটা অঙ্কের জামিনে সাময়িকভাবে সাজা স্থগিত করে তেহরানের পারস হাসপাতালে স্থানান্তর করা হয়।আরও পড়ুন, গভীর পানির গুহায় মিলল চার পর্যটকের মরদেহনার্গিস মোহাম্মদির মেয়ে কিয়ানা রহমানির বরাত দিয়ে ফাউন্ডেশন জানায়, তার সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। এমন অবস্থায় তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হলে তা কার্যত মৃত্যুদণ্ড কার্যকরের শামিল হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।আরও পড়ুন, নতুন নিয়মে বিপাকে পশ্চিমবঙ্গের খামারিরাএদিকে এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ হয়নি। গত বছরের ডিসেম্বরে আইনজীবী খসরু আলিকোর্দির মৃত্যুর নিন্দা জানানোর পর নার্গিস মোহাম্মদিকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নোবেল কমিটিও তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল।